Poem – Fulfillment
Poem
Fulfillment
— Ashish Kumer Banik
You are the rosebud of my love
that blooms through pain.
You fill my heart
and make my incompleteness complete.
When in the room of my mind
sorrows come knocking,
then you lay out
a seat of gentle happiness.
With the red hue of affection
you color me bright,
and I, intoxicated with victory,
run without limits.
কবিতা
পূর্ণতা
- আশীষ কুমার বণিক
তুমি আমার ভালোবাসার
কষ্টে ফোটা গোলাপ কুড়িঁ।
দাও ভরিয়ে হৃদয় আমার-
অপূর্ণতায় পূর্ণ করি।
যখন আমার মনের ঘরে-
দুঃখরা দেয় হানা।
তখন তুমি সুখ বিলাসের
পাতো আসন খানা।
লাল সোহাগের রং মাখিয়ে
আমায় কর রঙিন।
আমি তখন জয়ের নেশায়
ছুটি সীমাহীন।
