Poem – Rain Song
Poem
Rain Song
– Ashish Kumer Banik
Rain comes in the clouds
By blowing away the thunderbolts.
The sun burns with its heat –
to spread its soft glow.
Rain comes with the happiness of creation –
To awaken nature in a new form.
In evergreen vitality –
To bestow the beauty of a tender soul.
In the fertile seeds of the grain fields –
by chanting the divine mantra.
th the scent of water permeating body –
in thunderous action and meditation.
Rain comes in all directions
in form and colour and flavour.
In the changing seasons –
this is the call for perfection in Bengal.
কবিতা
আষাঢ় গীতি
আশীষ কুমার বণিক
আষাঢ় আসে মেঘে মেঘে –
বজ্র কেতন উড়িয়ে দিয়ে।
রৌদ্র তাপের দহন জ্বালায়
স্নিগ্ধ দ্যুতি বুলিয়ে দিয়ে।
আষাঢ় আসে সৃষ্টি সুখের –
নবরূপে বাণ জাগাতে।
চিরসবুজ সজীবতায়
কোমল প্রাণের মায়া দিতে।
শস্য ক্ষেতের পুষ্ট বীজে
দিব্যা মন্ত্র উচ্চারণে।
অঙ্গ জুড়ে জলের তিলক –
বজ্রকঠিন কর্ম ধ্যানে।
আষাঢ় আসে দিক-দিগন্তে
রূপে রসে বর্ণে বর্ণে।
ঋতুর পালায় এ’ বাংলায়
পূর্ণতার আহব্বানে।
