Not All Loss Feels the Same
Not All Loss Feels the Same –
When something is lost due to neglect,
all that remains is a quiet sense of regret.
It becomes easier to accept,
easier to blame failure or fate,
and even easier to surrender to oneself.
But…
when something deeply cherished—
carefully built, piece by piece, with love and patience—
is lost unknowingly,
that loss becomes incredibly hard to accept.
- The pain doesn’t just stay in the mind;
- it slowly consumes the heart from within.
- Even holding onto that pain feels uncomfortable,
- like carrying a silent burden.
In those moments,
you begin to feel truly unhappy, even with yourself.
The definition of a large life becomes just another name for failure.
সব ক্ষতির অনুভূতি একরকম হয় না –
অযত্নে যখন কিছু হারিয়ে যায়, তখন শুধু আক্ষেপই থাকে।
মনকে মানিয়ে নেওয়াও তখন খুব একটা কঠিন হয় না।
দায় চাপানো যায় ভাগ্যের উপর, কিংবা ব্যর্থতার ঘাড়ে।
নিজের কাছেও হার মানা যায় সহজেই।
কিন্তু…
অতি যত্নে, তিলে তিলে সাজিয়ে তোলা
কোনো অতি প্রিয় জিনিস যখন নিজেরই অগোচরে হারিয়ে যায়—
তখন সেই হারানোকে মেনে নেওয়া ভীষণ কঠিন হয়ে দাঁড়ায়।
সেই কষ্ট শুধু মনে নয়, ভেতরটা কুরে কুরে খায়।
হারানোর যন্ত্রণাকে লুকিয়ে রাখাও তখন এক ধরনের বোঝা হয়ে যায়।
নিজের কাছেই নিজেকে অস্বস্তিকর লাগে, অপরাধী মনে হয়।
আর তখনই…
জীবনেরবিস্তৃত মানে যেন সঙ্কুচিত হয়ে দাঁড়ায়—
ব্যর্থতার আরেকটি নামান্তরে।
