Let Your Work Speak for Your Ability –
Let Your Work Speak for Your Ability –
You don’t need a separate platform to prove your ability.
The greatest place to build and demonstrate your competence is your own workplace. That is why we must give priority to our own field of work.
When you succeed in your work, your ability reveals itself naturally. There is no need for unnecessary display, nor for strange actions meant only to attract people’s attention.
- Therefore, hold firmly to your sense of responsibility and perform your duties with dedication every day.
- Strive to develop yourself into a capable and skilled person in your workplace.
- Along with your work, learn to value time.
- Don’t go to work just to impress or please others.
- Complete your tasks on time and according to proper discipline.
- And try to add a sense of joy to your work—sometimes, that alone is enough.
- Remember—true ability is like the light of a lamp. It spreads naturally and reveals itself without effort.
- May every life be blessed with the light of its own potential—that is my sincere wish.
নিজের যোগ্যতা প্রমাণের জন্য আলাদা কোনো ক্ষেত্রের প্রয়োজন হয় না –
নিজের যোগ্যতা অর্জনের সর্বশ্রেষ্ঠ ক্ষেত্র হচ্ছে—তোমার, আমার, আমাদের নিজস্ব কর্মক্ষেত্র। তাই নিজ কর্মক্ষেত্রকেই প্রাধান্য দিতে হবে।
কর্মক্ষেত্রে সফল হতে পারলেই যোগ্যতা আপনা-আপনিই প্রমাণিত হয়ে যায়।
এর জন্য আলাদা করে কোনো কিছু প্রদর্শনের প্রয়োজন পড়ে না, কিংবা মানুষের নজর কাড়ার জন্য অদ্ভুত কোনো কর্মকাণ্ডেরও দরকার হয় না।
- অতএব, আপনি আপনার কর্তব্যবোধ অটুট রেখে প্রতিদিন নিষ্ঠার সঙ্গে নিজ কর্ম সম্পাদন করুন।
- কর্মক্ষেত্রে নিজেকে যতটা সম্ভব দক্ষ ও যোগ্য করে গড়ে তুলুন।
- কর্মের পাশাপাশি সময়ের প্রতিও যত্নবান হয়ে উঠুন।
- কাউকে দেখিয়ে খুশি রাখার জন্য আপনার কর্মকে কখনো সস্তা করে তুলবেন না।
- যথাসময়ে এবং যথানিয়মে কাজ সম্পন্ন করুন।
- আর কর্মক্ষেত্রে আনন্দের মাত্রা যোগ করার চেষ্টা করুন—ব্যস, এ’টুকুই যথেষ্ট।
- মনে রাখবেন—যোগ্যতা আলোর দীপ্তির মতো। তা আপনাতেই ছড়িয়ে পড়ে, নিজেই নিজের পরিচয় প্রকাশ করে।
সকলের জীবন নিজ নিজ আলোয় ধন্য হোক—এই প্রত্যাশাই রইল।
