Poem –My Beloved
Poem –
My Beloved
By- Ashish kumer banik
You have come, but it is too late –
My dear -.
Becoming red with pride –
Your face is to me today,
“the most beloved color of twilight”
which touches my heart in a great way.
It makes me weep in secret.
It wounds my soul, again and again.
Yet — I cannot gather the courage,
to reach out and touch you .
I cannot — look into the eyes of your thirsty deer,
nor gently touch your forehead and say –
I am not so far from your dear touch.
If you can, forgive me.
Otherwise, I will remain unforgivable forever.
Let this be,
finally my ultimate achievement.
কবিতা –
প্রিয় অভিমানী
– আশীষ কুমার বণিক
এলে তো এলে, বড্ড অবেলায় –
প্রিয় অভিমানী আমার –
অভিমানে রাঙ্গা হয়ে ওঠা –
তোমার ঐ মুখশ্রী – আজ আমার কাছে,
“গোধূলিতে মাখা এক মুঠো অতি প্রিয় রং”
যা’ আমার হৃদয়কে দারুণ ভাবে স্পর্শ করে।
আমাকে গোপনে কাঁদায়।
আমার মনকে আহত করে বারবার।
তবুও – পারিনা তোমাকে ছুঁয়ে দেখার
অতটুকু দুঃসাহস জোগাতে।
পারিনা- তোমার তৃষ্ণার্ত হরিণির চোখে তাকিয়ে,
আলতো করে তোমার কপোল স্পর্শ করে বলি –
আমি তোমার প্রিয় স্পর্শের অতটুকুও বাইরে নই।
- যদি পারো, ক্ষমা করো মোরে।
নয়তো রয়ে যাবো – আজীবন ক্ষমাহীন অপাত্র মহিমায়।
যা’হবে – অবশেষে মোর পরম প্রাপ্তি।
