Poem – Suddenly sighing
Poem
Suddenly sighing
In the garden of the heart
colored by the pain of love
You are still standing today—
With open eyes of tender affection.
Even today,
My restless heart is blocked.
I keep searching for myself
Secretly losing myself.
Like the blackness of the clouds,
your beautiful hair.
Still spreads different fragrances around me.
Like the rhythm of a fountain,
with your charming steps and words,
you still intoxicate me
with waves of nectar and joy.
Still in my life,
in the rhythm of a dream-thief
you are gently into a sudden sigh.
.কবিতা –
হঠাৎ দীর্ঘ:শ্বাসে
ভালবাসার কষ্টে রাঙা
হৃদি কানন তলে ।
দাঁড়িয়ে আছ আজো তুমি
সোহাগ আখি মেলে ।
আজো তোমার কাজল মায়ায়
যায় হারিয়ে মন ।
আমায় – আমি খুঁজে খুঁজে
বিভোর সারাক্ষণ ।
মেঘ জড়ানো আঁধার কালো
তোমার এলোকেশ ।
আজো রঙের বৃষ্টি নামায়
আমার চারিপাশ ।
নির্ঝরিণী-র ছন্দ তোমার
চলন-বলন অঙ্গে —
আজো আমায় মাতাল করে
রস – তরঙ্গ রঙ্গে ।
আজো তুমি জীবন মাঝে
স্বপ্ন চোরের বেশে ।
আছ মিশে স-যতনে
হঠাৎ দীর্ঘ:শ্বাসে ।
