Express yourself… but with dignity.
Express yourself but with dignity –
Express yourself to others in a great way. Showcase all your skills in a genuine way.
And that, of course, in a dignified and joyful manner. With an innocent smile.
Express yourself in a way that proves your worth properly.
- Become an ornament, not an ego.
- Your need is felt by others so much that – in your absence, a void is created in that place.
- It should be very difficult for others to fill that void.
- Your need should be understood by others.
- Again, make yourself necessary, not through neglect or discomfort, but by creating opportunities to enjoy pure joy.
- Be it in the field of work or in fulfilling the needs of others.
Only then will your need be noticed by others.
You will be able to enjoy the pure joy of your existence.
Life will seem worthwhile.
May everyone’s life be beautiful and joyful – this is the hope
নিজেকে প্রকাশ করুন – তবে মর্যাদার সাথে
অন্যের নিকট নিজেকে প্রকাশ করুন দারুণভাবে—
অকৃত্রিমভাবে মেলে ধরুন আপনার সব দক্ষতা।
কিন্তু সে প্রকাশ হোক মর্যাদার সঙ্গে,
আনন্দময় ভঙ্গিমায়,
নিষ্পাপ হাসির মধ্য দিয়ে।
নিজেকে এমনভাবে উপস্থাপন করুন—
যাতে আপনার যোগ্যতা নিজেই প্রমাণ হয়ে দাঁড়ায়।
- অহংকার নয়,
- অলংকার হয়ে উঠুন।
অন্যের নিকট আপনার প্রয়োজন এমনভাবে অনুভূত হোক—
যেন আপনার অনুপস্থিতিতে সেখানে শূন্যতার সৃষ্টি হয়।
আর সেই শূন্যস্থান পূরণ করা হয়ে ওঠে কঠিন।
- মনে রাখবেন — প্রয়োজনীয় হয়ে উঠবেন তবে, অবহেলায় কিংবা অস্বস্তি তৈরি করে নয়।
- বরং নির্মল আনন্দের পরিবেশ সৃষ্টি করে নিজেকে করে তুলুন অপরিহার্য।
তা কর্মক্ষেত্রেই হোক,
বা অন্যের প্রয়োজন মেটানোর কাজে—
আপনার উপস্থিতি হোক স্বস্তির, সৌন্দর্যের, শান্তির।
তবেই অন্যরা বুঝবে আপনার প্রয়োজন।
আপনি উপভোগ করবেন বেঁচে থাকার নির্মল আনন্দ।
জীবন তখনই সার্থক মনে হবে।
সকলের জীবন সুন্দর ও আনন্দময় হোক—
এই প্রত্যাশায় রইলাম।
